রাজধানীসহ দেশের বিভাগীয় শহরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন বিপুলসংখ্যক প্লট রয়েছে। এরমধ্যে কিছু প্লট হাতিয়ে নিতে তৎপর রয়েছে একটি স্বার্থান্বেষী মহল। যুগের পর যুগ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর ঘুরে কাঙ্ক্ষিত সুবিধা করতে না পারলেও সম্প্রতি নতুন কৌশলে সফল হয়েছে তারা।